ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতের কর্ণাটক রাজ্যে পাথরখনিতে বিস্ফোরণে আটজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা এলাকায় একটি পাথরখনিতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২২ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে শক্তিশালী ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী চিকমাগালুর ও দাভানগেরে এলাকাও কেঁপে ওঠে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে কিছু ডিনামাইট অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে ডাকা হয়েছে এবং ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বিস্ফোরণে যারা মারা গেছেন, তারা একটি ট্রাকে পাথরখনির উদ্দেশে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণের পর ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।

এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শিবমোগায় প্রাণহানির খবরে আমি ব্যথিত। শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকার যাবতীয় সহায়তা দিচ্ছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের কর্ণাটক রাজ্যে পাথরখনিতে বিস্ফোরণে আটজন নিহত

আপডেট সময় ১২:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১