ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দেশে এলো ভারতের টিকা বিশেষ বিমানে

স্টাফ রিপোর্টার: ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা এলো বাংলাদেশে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান।

এর আগে সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। বিমানবন্দর প‌রিচালক গ্রুপ ক্যা‌প্টেন তৌ‌হিদুল ইসলাম গণমাধ্যমকর্মী‌দের এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে কয়েক‌টি ট্রাক ভেতরে প্রবেশ করেছে। আনুষ্ঠা‌নিকতা শেষে ভ্যাক‌সিনগু‌লো তেজগাঁও ই‌পিআই স্টোরে নেয়া হবে।সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও এ বিষয়ে জানানো হয়।

সেখানে টিকাসহ একটি উড়োজাহাজের ছবি দিয়ে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে!বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপহারের টিকা ঢাকায় পৌঁছাবে।

এগুলো পরিবহনের দায়িত্ব পেয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ দুপুরে আনুষ্ঠা‌নিকভাবে টিকা হস্তান্তর করা হ‌বে। আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে এলো ভারতের টিকা বিশেষ বিমানে

আপডেট সময় ০২:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১