ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস থেকে ল্যাপটপ চুরি করাই রাইলি উইলিয়ামসকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে ল্যাপটপ চুরি করা রাইলি উইলিয়ামসকে গ্রেফতার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী।

ওই ল্যাপটপটি তিনি রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে বিক্রি করতে চেয়েছিলেন- এমন অভিযোগে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

গত রোববার আদালতে জমা দেয়া হলফনামায় এফবিআইয়ের এক এজেন্ট জানিয়েছেন, রাইলি জুন উইলিয়ামস নামে এক নারীর বিরুদ্ধে সম্প্রতি ক্যাপিটল ভবনে অনুপ্রবেশ এবং মানুষজনকে পেলোসির অফিসে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে।

পার্লামেন্ট ভবনে ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পর বেশ কিছু ইলেক্ট্রনিকস সরঞ্জাম খোয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা।

দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউইনের মতে, গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো চুরি হওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ার সামিল।

ডিসির জেলা আদালতে জমা দেয়া হলফনামায় বলা হয়েছে, সম্প্রতি এফবিআই একটি সূত্রের সন্ধান পায়, যে নিজেকে রাইলি উইলিয়ামসের ‘রোমান্টিক সঙ্গী’ হিসেবে দাবি করেছেন।

সূত্রটি বলেছে, রাইলি কম্পিউটারটি রাশিয়ায় থাকা তার এক বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলেন, যে ডিভাইসটি রুশ গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে বিক্রি করত।

সূত্রের কথায়, কম্পিউটারটি রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা অজ্ঞাত কোনো কারণে ভেস্তে যায়। ডিভাইসটি হয়তো এখনও রাইলির কাছেই রয়েছে, নাহয় তিনি সেটি নষ্ট করে ফেলেছেন।

এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এফবিআইয়ের তথ্যমতে, দাঙ্গার পরপরই রাইলি উইলিয়ামস পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে পালিয়ে যান। এর পরপরই বন্ধ করে দেন ফোন নম্বরসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো।

ক্যাপিটলে হামলার দু’দিন পর ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল জানিয়েছিলেন, স্পিকারের অফিস থেকে প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত একটি ল্যাপটপ হারিয়ে গেছে। তবে রাইলির কাছে থাকা ল্যাপটপটি সেটাই কি না তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

ট্যাগস

সর্বাধিক পঠিত

অফিস থেকে ল্যাপটপ চুরি করাই রাইলি উইলিয়ামসকে গ্রেফতার

আপডেট সময় ০৭:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১