ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নাটোরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা

নাটোর প্রতিনিধি: ঢাকা থেকে বাবাকে ভোট দিতে এসেছিলেন নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা মানিক ইসলাম। কিন্তু ভোট দেওয়া হলো না। স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত  থাকায় ভোটকেন্দ্রে গিয়েও ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে হলো তাকে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবলু সরদারের ছেলে।

মানিক ইসলাম অভিযোগ করে বলেন, বাবাকে ভোট দেওয়ার জন্য কর্মস্থল ঢাকা থেকে শুক্রবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে বাড়িতে এসেছেন। দুপুরে স্মার্টকার্ড নিয়ে ভোট দিতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান।

এসময় স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তার নাম না থাকায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাকে ফিরিয়ে দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্টকার্ডটি দেখিয়ে সমস্যার কথা জানালে, তারা মেশিনে পরীক্ষা করে জানান তার নাম মৃতের তালিকায় রয়েছে। এ কারণে তিনি তার বাবাকে ভোট দিতে পারলেন না বলে আক্ষেপ করেন।

নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কিশোয়ার জানান, ওই ব্যক্তির স্মার্টকার্ড থাকলেও ভোটার তালিকায় নাম নেই। এজন্য তার ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই। তাই তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে সংশোধন বা কাগজ নিয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ভোটার আইডি কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে তার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তবে ভোটের পর কার্ডটি সংশোধন করে নেওয়া যাবে।

তিনি বলেন, ভোটার তালিকা প্রকাশের পর ওই তালিকায় তার নাম আছে কিনা তা আগেই যাচাই করা উচিত ছিল। কিন্তু উনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। ভুলবশত তার নামটি মৃতের তালিকায় যেতে পারে, তা সময়মত সংশোধন করা যাবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাটোরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা

আপডেট সময় ০২:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১