ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে মাঠ ও রেললাইনের পাশ থেকে দুইটি মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (২২) ও শাহাদৎ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চষুডাঙ্গা এলাকার এক ফসলি মাঠ ও পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।এদের মধ্যে শাহাদতের বাড়ি জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে লালপুর উপজেলার চষুডাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বিলের মধ্যে গমের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তখন পার্শ্ববর্তী পাটিকাবাড়ি এলাকার রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দুইটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল দু’টি পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নিহত শাহাদতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে আর নিহত নারীর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে মাঠ ও রেললাইনের পাশ থেকে দুইটি মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১