ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বহিষ্কার হলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক

শিক্ষা ডেক্সঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে আবুল কাশেমকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান আতিক স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমকে সংগঠনের গঠনতন্ত্র ও মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সমিতির সাধারণ সম্পাদকের পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো। সাধারণ সম্পাদকের শূন্য পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তপন কুমার মন্ডল।

এতে আরও বলা হয়, দেশের সব প্রাথমিক শিক্ষকদের সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে শিক্ষকদের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানানো হলো।

একইসঙ্গে বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে গত বছরের ২০ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানকেও সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

সাধারণ সম্পাদককে বহিষ্কারের বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গঠনতন্ত্র ও মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আমি মৌখিকভাবে কয়েকবার সতর্ক করি এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলি।

এ কারণে আমি তার বিরাগভাজন হই। ফলে তিনি আমাকেই কোনো মিটিং ছাড়াই বহিষ্কারের একটি বিবৃতি দেন। এটা সম্পূর্ণ বেআইনি এবং গঠনতন্ত্র বিরোধী। ’

এ বিষয়ে জানতে আবুল কাশেমকে একাধিকবার মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বহিষ্কার হলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক

আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১