ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে আব্দুল কাদের

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাদেরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে তাকে আইসিউতে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার (২০ ডিসেম্বর) ভারত থেকে দেশে ফেরার পর ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার করোনা পজিটিভ আসে।

আব্দুল কাদেরের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তার পুত্রবধূ জাহিদা ইসলাম  নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫ টায় বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তাকে হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে ক্যান্সার সংক্রান্ত সমস্যা ছাড়া করোনার কোনো উপসর্গ তার নেই। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।

এর আগে পরিবারের সদস্যরা জানান, ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন ছিলেন আব্দুল কাদের। সেখানে তাকে কেমোথেরাপি দেওয়ার কথা ছিল।

তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। এ অবস্থায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কাদেরের ক্যান্সার ফোর স্টেজে থাকায় তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে পারিবারিক সূত্রে জানা যায়। আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান।

এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয় করে অগণিত মানুষের ভালোবাসা কুড়িয়েছেন।

ট্যাগস

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে আব্দুল কাদের

আপডেট সময় ০৭:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০