ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আগামী এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আগামী এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে। খবর গালফ নিউজের।

প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন প্রজাতি ছড়িয়ে পড়তে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটি নিয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্যটি জানিয়েছে। এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরেও এক সপ্তাহ বাড়তে পারে। যদিও বিদেশি যে সমস্ত বিমান সংস্থা বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।

তাছাড়া আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাও আরও এক সপ্তাহ বাড়তে পারে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সৌদি আরবে আগামী এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত

আপডেট সময় ০১:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০