ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারো কঠোর লকডাউন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারো কঠোর লকডাউন শুরু হয়েছে।  

রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে এই লকডাউন শুরু হয়েছে।এদিকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বিমানের ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম।

যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লন্ডন, সাউথইস্ট ইংল্যান্ড এবং ইস্ট ইংল্যান্ডে কঠোরভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে।এর ফলে এসব এলাকার কোনো বাসিন্দা সহজে ঘর থেকে বাইরে হতে পারবেন না। লোকজন এক এলাকা থেকে অন্য এলাকায়ও যেতে পারবেন না।

খুব প্রয়োজন না হলে বাসার বাইরে যেতে পারবেন না। বাসা থেকেই যাবতীয় কাজ করতে হবে। অত্যাবশ্যকীয় ছাড়া সকল দোকানপাটও বন্ধ থাকবে। যুক্তরাজ্যের এসব শহরে দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করা হয়েছে।

১৯ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন হঠাৎ করেই লকডাউন ঘোষণা করেন। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে দেশটিতে লকডাউন জারি করা হয়। এ বছর ঘরের মধ্যেই বড়দিন পালনের আহ্বান জানিয়েছেন বরিস জনসন।

যুক্তরাজ্যে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজারের বেশি লোক। আর এই সময়ে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন পৌনে দুই লাখ।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিজেই স্বীকার করে নিয়েছেন, যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে কারণেই এবার কঠোর লকডাউন দিতে হয়েছে। এবারের লকডাউনের মেয়াদ দুই মাস হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারো কঠোর লকডাউন শুরু

আপডেট সময় ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০