ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা ভাসানী: বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধিঃ  কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একজন ঐতিহাসিক নেতা।

আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের এই হাহাকার পরিস্থিতিতে আমাদের সকলের ভাসানীর জীবন ও তার চরিত্র আরও কঠিনভাবে অধ্যায়ন করা উচিৎ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, আবদুল হামিদ খান ভাসানী এ দেশে জন্ম না হলে আমরা কেউ এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি জন্ম না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতো না। বাংলাদেশ হতো না। সে রকম একজন মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করতে এসেছি।

বঙ্গবীর আরও বলেন, আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। এখন হজুরের জন্ম ও মৃত্যু বাষির্কীতে হাজারও মানুষ তার মাজার প্রাঙ্গণে ছুটে আসে। কিন্তু আমরা যারা নেতা অতীতকে স্বীকার করি না।

তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি যার যে মর্যাদা বিশেষ করে স্বাধীনতায় যার যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিৎ। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিৎ।

এসময় বঙ্গবীরের সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক উপস্থিত ছিলেন।

ট্যাগস

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা

বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা ভাসানী: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০১:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

টাঙ্গাইল প্রতিনিধিঃ  কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একজন ঐতিহাসিক নেতা।

আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের এই হাহাকার পরিস্থিতিতে আমাদের সকলের ভাসানীর জীবন ও তার চরিত্র আরও কঠিনভাবে অধ্যায়ন করা উচিৎ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, আবদুল হামিদ খান ভাসানী এ দেশে জন্ম না হলে আমরা কেউ এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি জন্ম না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতো না। বাংলাদেশ হতো না। সে রকম একজন মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করতে এসেছি।

বঙ্গবীর আরও বলেন, আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। এখন হজুরের জন্ম ও মৃত্যু বাষির্কীতে হাজারও মানুষ তার মাজার প্রাঙ্গণে ছুটে আসে। কিন্তু আমরা যারা নেতা অতীতকে স্বীকার করি না।

তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি যার যে মর্যাদা বিশেষ করে স্বাধীনতায় যার যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিৎ। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিৎ।

এসময় বঙ্গবীরের সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481