ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।এমন পরিস্থতির মধ্যেও বিপুলসংখ্যক ভোটার নির্বাচনে অংশ নিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার হয়ে গেলেও এখনো জয়ী প্রেসিডেন্টের নাম জানা যায়নি, চলছে ভোট গণনা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার ট্রাম্প সমার্থকদের জন্য এলো আরও একটি দুঃসংবাদ। মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের এক বিচারক। ভোট গণনা বন্ধের দাবি নিয়ে মামলাটি করেছিলো তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রাজ্যটিতে জয়ী হয়েছেন বলেই মনে করা হচ্ছে।

মামলাটি খারিজ করে দেয়ার সঙ্গে সঙ্গে আদালত জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত আদেশ স্থানীয় সময় শুক্রবার দেবেন।

বিচারক স্টিফেনস বলেছেন, এ মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি। উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে মিশিগানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ

আপডেট সময় ১২:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০