ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রদর্শনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ধামইরহাট ওলামা পরিষদের আয়োজনে এবং মুসলিম নাগরিক ঐক্য ও তওহিদী জনতার সহযোগিতায় শত শত মানুষের অংশ গ্রহণে ধামইরহাট বাজার নিমতলীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধামইরহাট ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মো.জাকারিয়া। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রউফ,হাফেজ মাওলানা মামুনুর রশীদ,আলহাজ্ব মো.ইন’আমুল হক মাদানী ও হাফেজ মো.তরিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটসহ আগামী শীতকালীন জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











