ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত

তানজিন তিশা

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৫ অক্টোবর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন তিনি।

তিশা জানান, জ্বর নিয়ে করোনার নমুনা পরীক্ষা করান তিনি। সেখানে করোনা পজিটিভ এসেছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন এ অভিনেত্রী। শুটিংসহ সব কাজ বাতিল করেছেন।

তিনি বলেন, ‘আপাতত বেশ ভালোই আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’

তিশা আরও বলেন, ‘কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করিয়েছি। যেহেতু আমার জ্বর ছিল তাই ঝুঁকি নিতে চাইনি।’

প্রসঙ্গত, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করলেও গত কয়েক বছরে তিনি নাটক ও টেলিছবিতে ব্যস্ত অভিনেত্রী। বেশকিছু বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০