ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত যুবক

পাবনা প্রতিনিধি: বিয়ের মাত্র ১৫ দিন হয়েছে। এখনও হাতের মেহেদীর রঙ মোছেনি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সকালে পাবনা শহরের অদূরে টেবুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম উদ্দিন প্রামানিকের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে টেবুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল।

এক সময় তিনি রেললাইনে উঠে পড়েন। এরই মধ্যে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী আন্তনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। ট্রেনচালক বারবার হুইসেল দিলেও রাসেল অন্যমনস্ক থাকায় তিনি ট্রেনের নিচে পড়েন। এতে তার দেহ মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে রাসেল বিয়ে করেছেন। তার শ্বশুরবাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছায়।

ওসি গোপাল কুমার জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০