ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

গুলশানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজনীতি ডেস্কঃ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেঁটে যায়।

সরেজমিনে দেখা যায়, বিকেল চারটার পর থেকে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে।

সেখানে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের ২৯ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার চলছে।

ওই প্রার্থীদের সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে মিছিল করছেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল পৌনে ছয়টায় এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়ার কার্যালয়ের সামনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা সেখানে থেমে থেমে মিছিল করছেন।

আর কার্যালয়ের ভেতরে চলছে প্রার্থীদের সাক্ষাৎকার। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  বলেন, তেমন বড় কিছু হয়নি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গুলশানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৮:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০