ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

গৃহবধূর রক্তাক্ত লাশ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে ইতি রংদার (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের হিন্দুপাড়া রাস্তায় পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধু ওই গ্রামের সুনীল রংদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ছোট মেয়ে প্রীতি ও স্বামীকে নিয়ে গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় লোকজন সোমবার ভোরে পার্শ্ববর্তী জোতি রায়ের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। নিহতের মেঝ মেয়ে কলেজ ছাত্রী মুক্তি রংদার বলেন, আমি ওই রাতে পাশের চাচার বাড়িতে ঘুমিয়ে ছিলাম।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০