ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইমরানের পতন ঘটাতে গোপনে যা করছেন সৌদি যুবরাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যে ইসলামাবাদে সরকারের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে রিয়াদ।

স্থানীয় মিডিয়ার বরাতে আল-আরাবি জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিকল্প হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে ক্ষমতায় বসাতে চাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজমের (আইএমএএফটি) কমান্ডার জেনারেল শরিফ সৌদি রাজ পরিবারের পছন্দের একজন প্রার্থী।

ঐতিহ্যগতভাবে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। যদিও কাশ্মীর সংকট নিয়ে উভয় দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ইসলামাবাদের অভিযোগ, কাশ্মীর ইস্যুতে নীরবতা পালন করছে সৌদি সরকার।

গত বছরের আগস্ট থেকেই বিতর্কিত এই ইস্যুতে সৌদির সমর্থন আদায়ের চেষ্টা করছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এমনকি সৌদি নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) যাতে এই ইস্যুতে পদক্ষেপ নেয় তার চেষ্টাও চালিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার।

এছাড়া কাশ্মীর ইস্যুতে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

এ দিকে সৌদির বাইরে গিয়ে পাকিস্তান পদক্ষেপ নিতে পারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির এমন হুঁশিয়ারির পর সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।

মূলত ওই ঘটনার পর হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে ৬.২ বিলিয়ন ডলার ঋণ ও তেল সরবরাহ চুক্তি বাতিল করে সৌদি আরব।

পরে রিয়াদকে শান্ত করতে গত ১৭ আগস্ট রিয়াদ সফর করেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া।যদিও পাকিস্তান জানায় এটি রুটিন সফর।

তবে ওই বৈঠকের কয়েকদিন পর কাশ্মীর ইস্যুতে ওআইসি’র ভূমিকা প্রশংসা করে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইমরানের পতন ঘটাতে গোপনে যা করছেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৪:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০