ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল আদালত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গৃহবধূ তাসলিমা হত্যা মামলায় তার স্বামী ও শ্বশুরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও তার বাবা মজনু মিয়া (৫৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম বলেন, জহিরুল ইসলামের সঙ্গে একই উপজেলার কুঠিবয়রা গ্রামের সলিম উদ্দিনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে তাসলিমার ওপর নির্যাতন করা হতো। যৌতুকের দাবিকৃত দেড় লাখ টাকা না পেয়ে ২০১৬ সালের ২৭ নভেম্বর তাসলিমাকে হত্যা করে মরদেহ যমুনা নদীতে ভাসিয়ে দেয়া হয়।

তিনদিন পর ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট থেকে তাসলিমার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা বাদী হয়ে ওই বছরের ১ ডিসেম্বর থানায় মামলা করেন।

পুলিশ তাসলিমার স্বামী জহিরুল ইসলাম ও শ্বশুর মজনু মিয়াকে গ্রেফতার করে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন।

সোমবার তাদের আদালতে হাজির থাকার কথা থাকলেও আসামিরা উপস্থিত হননি। তাদের অনুপস্থিতিতেই আদালত রায় দেন। আসামিপক্ষে অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান নাজিব মামলাটি পরিচালনা করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:২২:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০