ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বরিশালে ৫টি ককটেল উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট

উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সোবাহান মৃধার বসত বাড়ির পূর্ব পাশে টয়লেটের কাছে রাখা বালি ও কাঠের গুঁড়ি ভরা দইয়ের একটি হাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ককটেলের বিষয়ে পুলিশকে অবহিত করেন।

পরে জেলা পুলিশ সুপারকে অবহিত করলে ককটেল নিষ্ক্রিয় করার জন্য তিনি লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসে খবর দেন।

সেখান থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপ দিয়ে পেঁচানো ককটেল দেখতে পায় এবং সেগুলো নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশালে ৫টি ককটেল উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট

আপডেট সময় ০৫:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০