ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিদ্যুতের লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে মারা গেল শ্রমিক

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের কুটু বাজারে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত শ্রমিক একই উপজেলার পুকুরিয়া গ্রামের মো. সেরাজুল ইসলামের ছেলে মো. ধুলু (৩৫)। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক পারিশ্রমিকে শ্রমিকরা কাজ করছিলেন।

একপর্যায়ে সম্প্রসারণ লাইনের সঙ্গে সংযোগ দিতে গিয়ে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের অভিযোগ কাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ধুলু মারা যায়। আহত অপর দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোর্তুজা হতাহতের সত্যতা স্বীকার করে জানান, কাজ চলাকালে ঠিকাদারগণ তাদের অবহিত করলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হতো।

কাজটি ঠিকাদারের মাধ্যমে সমিতি বাস্তবায়ন করছে। তাই এ ঘটনার দায় দায়িত্ব ঠিকাদারের। সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি সংবাদ না করার অনুরোধ জানিয়ে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিদ্যুতের লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে মারা গেল শ্রমিক

আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০