ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন (৫৫) ও শরিফুল ইসলাম (২৬) নামে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোফাজ্জল উপজেলার তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে ও তার ছেলে শরিফুল।

জানা যায়, তুলাশন গ্রামে একটি পুকুরে মাছ চাষ করেন একই গ্রামের শাহিন আলম। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন।

এদিকে সকালে ওই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা ধাক্কা খেয়ে পুকুর পাড়ে পড়ে যায়।

শিশু দু’টির পড়ে যাওয়া দেখে মোফাজ্জল কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যান।

পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনা জানার পর পরই পুকুরের মালিক শাহিন স্বপরিবারে পালিয়েছেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০১:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০