ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁর মান্দায় ঋণের বোঝায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

প্রতিকি ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর মান্দায় শ্যামল দত্ত (৫৬) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি তিনি ঋণের বোঝা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত শ্যামল দত্ত উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মৃত রামখন্ডের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্যামল দত্ত অনেক ঋণগ্রস্ত ছিলেন। এলাকার বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪০-৫০ হাজার টাকা নেন। পাওনাদাররা তাকে বিভিন্নভাবে চাপ দিতেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্যামল দত্ত নিজ বাড়িতে সবার অগচরে বিষপান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁর মান্দায় ঋণের বোঝায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০