ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ফের সব গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যে এলেন কিম

কিম জং উন

আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে আবারও গুঞ্জন চলছিল, উত্তর কোরিয়া নেতা কিম জং উন মারা গেছেন, বা কোমায় আছেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেতে যাচ্ছেন তার বোন কিম ইয়ো জং।

কিন্তু না, তিনি বরাবরের মতো এবারও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মিটিংয়ে এসে হাজির হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) দলের পলিটব্যুরো বৈঠকে প্রকাশ্যে আসেন কিম জং উন।

এসময় তিনি করোনা ভাইরাস মহামারি ও ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন ‘বাভি’ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, পলিটব্যুরো বৈঠকে হাজির হয়ে কিমকে সিগারেট টানতে দেখা গেছে। তিনি মনে করেন, ‘ভয়ঙ্কর এ ভাইরাস’ ঠেকাতে রাষ্ট্রীয় প্রচেষ্টায় খানিক ঘাটতি আছে।

এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার কূটনীতিক চ্যাং সং-মিন দাবি করেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে, কিম ‘কোমায় আছেন’।

তবে তার এখনও মৃত্যু হয়নি। এরপর কয়েকদিন ধরে নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, মিররসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসে ‘কিমের স্বাস্থ্য ভালো নেই। মৃত্যু হয়ে থাকতে পারে তার’।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফের সব গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যে এলেন কিম

আপডেট সময় ০৮:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০