ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে নিহত ২

কেনোশায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষ্ণাঙ্গ এক যুবককে পুলিশের গুলির পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহর।

মঙ্গলবার রাতে এবং বুধবার সকালের দিকে সহিংস আকার ধারণ করা এই বিক্ষোভে গুলিতে অন্তত দু’জন নিহত ও আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, টানা তৃতীয় দিনের মতো কেনোশায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, তীব্র গোলাগুলির মাঝে আতঙ্কিত লোকজন পালানোর চেষ্টা করছে।

বিক্ষোভ দমাতে পুলিশ কারফিউ জারি করলেও মঙ্গলবার তা উপেক্ষা করে রাজপথে নেমে আসে মানুষ। পরে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়।

এক বিবৃতিতে কেনোশা পুলিশ বিভাগ বলছে, মঙ্গলবার মধ্যরাতের আগ মুহূর্তে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত ও অন্য একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাস্তায় রাইফেল হাতে এক ব্যক্তিকে দেখার পর উত্তেজিত জনতা তাকে ধাওয়া দেয়। বিক্ষোভকারীদের ধারণা, ওই ব্যক্তির গুলিতে অপরজন আহত হয়েছেন।

রয়টার্স বলছে, বিক্ষোভকারীদের একজন রাইফেল হাতে থাকা ব্যক্তিকে উড়ন্ত লাথি মেরে মাটিতে ফেলে দেন। অপর এক বিক্ষোভকারী তার অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে কাছাকাছি স্থানে থেকে ওই বন্দুকধারীকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপর একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। আশপাশের লোকজন তাকে সেবা দেয়ার চেষ্টা করছে। অন্য একজনকে বাহুতে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায়।

এর আগে, গত রোববার একেবারে কাছে থেকে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেইককে গুলি করে পুলিশ। এ ঘটনার পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে কেনোশা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ধস্তাধস্তিতে রুপ নেয়।

এর এক পর্যায়ে সেখান থেকে ছুটে নিজের গাড়িতে গিয়ে ওঠার চেষ্টা করলে পেছন থেকে ব্লেইককে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া ব্লেইককে আটক করা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে নিহত ২

আপডেট সময় ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০