ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পিরোজপুরে ফুটবল খেলতে গিয়ে বন্ধুর ঘুষিতে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ পিরোজপুরে ফুটবল খেলতে গিয়ে বন্ধুর ঘুষিতে রাজ্জাক মাঝি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বৌদ্ধবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক মাঝি সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে। সে স্থানীয় রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্কুলছাত্র রাজ্জাক মাঝি স্থানীয় বৌদ্ধবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল।

এ সময় খেলা নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তার বন্ধু মেহেদি হাসান তাকে একটি ঘুষি মারে। এতে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ফুটবল খেলা নিয়ে বন্ধুদের ঘুষিতে ছেলেটি আহত হয়ে মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে ফুটবল খেলতে গিয়ে বন্ধুর ঘুষিতে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০