ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে ভাই-বোনের লাশ : মামা আটক

ই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিজ বাড়ির খাটের নিজ থেকে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) নামে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ‘সন্দেহভাজন অভিযুক্ত’ বাদল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার সবুজবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদল কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোদাদাউপুর গ্রামের বাসিন্দা।

তিনি সম্পর্কে নিহত কামরুল ও শিফার মামা। হত্যকাণ্ডের পর থেকেই বাদল পলাতক ছিলেন।বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার নিহতদের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির খাটের নিচ থেকে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তারের (১৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওইদিন বিকেল থেকে কামরুল ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়।

পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে রাতে নিজ বাড়ির দুই রুমের দুই খাটের নিচে কামরুল ও শিফার রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে ভাই-বোনের লাশ : মামা আটক

আপডেট সময় ০৭:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০