ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পরকীয়া করায় স্বামীকে মেরে ফেললেন স্ত্রী

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার কারণে পারিবারিক কলহের জেরে জামাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমীন আক্তারকে (৪০) আটক করা হয়েছে।

নিহত জামাল হোসেন ফতুল্লা দাপাইদ্রাকপুর এলাকার রেইনবো মোড় এলাকার মৃত মো. আলীর ছেলে। নিহতের মেয়ে সামিয়া আক্তার জানান, তার বিয়ে হয়েছে ফতুল্লার মাসদাইর এলাকায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তিনি তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। তার বাবা রাত ১১টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে সামিয়ার ঘুম ভেঙে যায়।

তিনি ডাইনিং রুমের আলো জ্বালানো দেখতে পেয়ে তা নেভাতে গিয়ে দেখতে পান তার বাবার মরদেহ বাথরুমের ভেতরে পড়ে রয়েছে। তখন তিনি তার মাসহ ছোট ভাইকে ডেকে তোলেন।

পরে তাদের বাড়ির ভাড়াটিয়াদের ডেকে তোলা হয়। সবাই এসে মরদেহ বাথরুম থেকে বের করেন। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জামাল হোসেন দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন।

দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন। তার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে স্ত্রী সন্দেহ করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়।

এরই জেরে মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে স্ত্রী শারমীন আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা জামাল হোসেনকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহটি বাথরুমে রেখে দেন। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী শারমিন আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরকীয়া করায় স্বামীকে মেরে ফেললেন স্ত্রী

আপডেট সময় ০৬:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০