ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বাবার সামনেই দুই ছেলেকে কুপিয়ে হত্যা

নিহত রাকিব মাতুব্বর ও শামীম মাতুব্বর

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২০)।নিহতদের চাচা নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি বারি মাতুব্বর জানান, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাড়ির-

পাশে বিলে মাছ ধরতে যায় রাকিব মাতুব্বর। ওই সময় পাশের বাড়ির সাদ্দাম মাতুব্বর ও তার ছেলে কামাল, সালাম, আবজাল ও জামাল মিলে রাকিবের জাল ফেলে দেয়।

এ ঘটনায় রাতেই এলাকার মাতুব্বর মোতালেব মীমাংসার দায়িত্ব নেন। তিনি আরও জানান, সোমবার সকালে পর্যন্ত মোতালেব মাতুব্বর মীমাংসা না করায় সাদ্দাম মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস মাতুব্বরের বাড়িতে হামলা চালান।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই রাকিব মাতুব্বর ও তার বড় ভাই শামীম মাতুব্বরকে সাদ্দাম মাতুব্বরের ছেলেরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই দুই ভাই মারা যান।

নিহতদের বাবা গিয়াস মাতুব্বর বলেন, সাধারণ মাছ ধরাকে কেন্দ্র করে ওরা আমার তরতাজা দুই ছেলেকে আমারই সামনে কুপিয়ে হত্যা করেছে। বর্তমান সরকারপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমি যেন আমার দুই ছেলে হত্যার বিচার পাই।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাদ্দাম মাতুব্বর ও সালাম মাতুব্বর নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাবার সামনেই দুই ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০