ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ময়দান সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের-

সোহরাব আলীর ছেলে রাজমিস্ত্রী শামীম হোসেন (২৬) ও মোঃ হামিদুল ইসলামের ছেলে শাহজালাল মিয়া (১৭)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকটবর্তী ভারতের-

কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের ছেলে নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করার সময় তাদের আটক করা হয়।

ওই দুই নির্মাণ শ্রমিক প্রতিদিনের ন্যায় সেদিন রাতেও আর্ন্তজাতিক পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে ভারতীয় নাগরিক নজির হোসেনের বাড়িতে শ্রমিকের কাজ করছিল।

ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি-

থেকে ওই বাংলাদেশি দুজনকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে কুড়িগ্রাম- ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন-

ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

আপডেট সময় ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০