ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আবাসিক হোটেলে নিয়ে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের সদর রোডের আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী সামসুল হককে আটক করেছে পুলিশ।

লিশ জানায়, দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন।

দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেননি তারা। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, কয়েক দিন পরপরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটাতেন। বিষয়টি তার স্বামীর চোখে কাছে ধরা পড়ে।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের

জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আবাসিক হোটেলে নিয়ে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

আপডেট সময় ০৬:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০