ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সাতক্ষীরা উপকূলে আবারও বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের উপকূলীয় বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নেবুবুনিয়া এলাকার খোলপেটুয়া নদীর উপকূলরক্ষা বাঁধ ভেঙে যায়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল ইসলাম বলেন, হঠাৎ করে নেবুবুনিয়া এলাকার ছয়টি স্থানের বাঁধ ভেঙে দুটি গ্রামের তিনশ একর চিংড়ি ঘের ভেসে গেছে।

দুইশ বসতবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁধ আটকাতে না পারলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাসুদ রানা বলেন, নদীতে জোয়ারের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে নেবুবুনিয়া এলাকার বাঁধ ভেঙে কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাঁধরক্ষার জন্য কাজ চলছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতক্ষীরা উপকূলে আবারও বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

আপডেট সময় ০৯:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০