ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর আত্রাই উপজেলার চাঁন্দের বিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আলেফ ওই উপজেলার চৌবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে বালুবাহী নৌকা নিয়ে চাঁন্দের বিল এলাকায় যাচ্ছিলেন আলেফ।

এ সময় বিলের মধ্যে থাকা ৩৩ হাজার ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তার অনেকটা পানি ছুঁই ছুঁই অবস্থায় থাকায় তা দেখতে না পাওয়ায় নৌকা নিয়ে যাওয়ার সময় তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০