ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ছিনতাই করেন তারা

ব্ল্যাকমেইল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর টঙ্গী বনমালা এলাকায় সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে এ চক্রের ৫ সদস্যকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ আটকরা হলেন- জসিম উদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষদের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্বন করে ছিনতাইয়ের কাজ চালিয়ে আসছিল।

মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালিয়ে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের সব সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ছিনতাই করেন তারা

আপডেট সময় ০৫:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০