ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের তাণ্ডব: নিহত ৯, জিম্মি বহু

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি বহুতল হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে এ পর্যন্ত অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

হোটেলটিতে আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছে। রোববার মোগাদিসুর লিডো বিচ এলাকার এলিট হোটেল এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোটেলটিতে হামলা শুরু হয় শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে। গাড়িটি হোটেলের দেয়ালে আছড়ে পড়ে প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। এর পরপরই একদল সশস্ত্র বন্দুকধারী হোটেলটিতে প্রবেশ করে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন সরকারি কর্মকর্তা, তিনজন হোটেলের নিরাপত্তাকর্মী এবং চারজন সাধারণ নাগরিক রয়েছেন।

হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হোটেলটি। এর বাইরে সেনাবাহিনীর গাড়ি অবস্থান নিতে দেখা গেছে। জিম্মি দশার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই অন্তত ১০ জনকে জিম্মি দশা থেকে মুক্ত করেছে এবং হামলাকারীদের হোটেলটির ওপরের তলাগুলোতে প্রবেশ আটকানোর চেষ্টা করছে।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত দুই হামলাকারীকে হত্যা করেছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, এর সঙ্গে আল-কায়েদা সমর্থিত আল শাবাব জড়িত।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের তাণ্ডব: নিহত ৯, জিম্মি বহু

আপডেট সময় ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০