ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে লাশ

প্রতিকি ছবি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে শরিফুল ইসলামের (১৯) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার হরিশংকরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে জেলেদের সঙ্গে নৌকায় মাছ ধরতে গিয়েছিলেন শরিফুল।

তবে শরিফুল কীভাবে নদীতে ডুবে গেলেন তা কেউ বলতে পারছেন না। সোমবার ভোরে হরিশংকরপুর এলাকায় পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

শরিফুলের সঙ্গীদের ভাষ্য, রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। এর মধ্যে শফিকুল কীভাবে পানিতে ডুবে গেছেন তা কেউ দেখেননি।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, নৌকায় মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে লাশ

আপডেট সময় ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০