ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর দিন শরিফুল ইসলাম (১৯) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৭ আগস্ট) ভোরে পদ্মা নদীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে হরিশংকরপুর পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। শরিফুল মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ভাটা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার নৌকা নিয়ে রোববার রাতে পদ্মায় যান শরিফুলসহ তিনজন জেলে। মাছ ধরতে ধরতে রাতে নৌকায় জাল আটকে গেলে জাল ছাড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যান শরিফুল।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক চেষ্টা করেও রাতে আর তাকে পাওয়া যায়নি। পরে সোমবার ভোরে হরিশংকরপুর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০