ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অপ্রাপ্ত বয়সে জোর করে বিয়ে, কিশোরীর আত্মহত্যা

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁ: বাল্যবিয়ের জেরে নওগাঁর ধামুইরহাট উপজেলায় মোস্তারিফা বন্যা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে তার স্বামীর বাড়ী খেড়শুকনা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) নানার বাড়িতে বেড়াতে এসে পরিবারের সকলের অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বন্যা।

নিহত বন্যা ধামুইরহাট উপজেলার ভাতগ্রামের ওবায়দুল হকের মেয়ে ও মইশড় গ্রামের আব্দুল মান্নানের নাতনি। সে স্থানীয় চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বন্যার বাবা তার মা রেনু আরাকে প্রায় ১২ বছর পূর্বে তালাক দেয়। তারপর থেকে সে মায়ের সাথে নানার বাড়িতে থাকত।

প্রায় দুই মাস আগে উপজেলার খেড়শুকনা গ্রামের আবু বক্করের ছেলে রুবেল হোসেনের (২২) সাথে নবম শ্রেণিতে অধ্যয়ণরত অবস্থায় জোর করে বন্যার বিয়ে দেওয়া হয়।

এরপর হঠাৎ বন্যা তার স্বামী রুবেল হোসেনকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে এসে সকলের অজান্তে শুক্রবার আত্মহত্যা করে। পরে খবর পেয়ে রাতেই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সবশেষ শনিবার বিকালে তার স্বামীর বাড়ি খেড়শুকনা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বিষয়টি নিশ্চিত করে ধামুইরহাট-

থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন বলেন, মেয়েটির মা রেনু আরা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাল্যবিয়ের জেরে এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে ময়না তদন্তের প্রতিবেদন আসলে কীভাবে মেয়েটির মৃত্যু হয়েছে তা জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অপ্রাপ্ত বয়সে জোর করে বিয়ে, কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০