ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মেডিক্যাল কলেজে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতাল ক্যাম্প পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের দ্বিতীয় তলার ২২০ নম্বর ওয়ার্ডের বারান্দায় শুয়ে ছিল ওই ব্যক্তি।

দুপুরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমাদের ক্যাম্পে খবর দিলে তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষানীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তবে হাসপাতালের কোনো ওয়ার্ডে তার ভর্তির নথি পাওয়া যায়নি। তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় কেউ জানাতে পারেনি।

তবে অনেকে তাকে হাসপাতালের বাগান গেট ও আশপাশের এলাকায় ঘুরতে দেখেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

ঢাকা মেডিক্যাল কলেজে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৪:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতাল ক্যাম্প পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের দ্বিতীয় তলার ২২০ নম্বর ওয়ার্ডের বারান্দায় শুয়ে ছিল ওই ব্যক্তি।

দুপুরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমাদের ক্যাম্পে খবর দিলে তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষানীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তবে হাসপাতালের কোনো ওয়ার্ডে তার ভর্তির নথি পাওয়া যায়নি। তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় কেউ জানাতে পারেনি।

তবে অনেকে তাকে হাসপাতালের বাগান গেট ও আশপাশের এলাকায় ঘুরতে দেখেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481