ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লুৎফর হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লুৎফর হাওলাদার একই এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনুস চৌকিদার ও লালমিয়া মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জেরে বৃহস্পতিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঘটনাস্থলেই লুৎফর হাওলাদার নিহত হন।

এ সময় আহত হন আরও আটজন। বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে গ্রেফতার আতঙ্কে আহতরা কেউ হাসপাতালে ভর্তি হননি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, লুৎফর হাওলাদার নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৭:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০