ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বন্যার পানিতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বন্যার পানিতে ডুবে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে ডুবে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৯ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মো. আকতার মিয়ার ছেলে। সে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বাইনাচালা নামক স্থানে বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।

তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়েও তার কোনো সন্ধান না পেয়ে ফিরে আসে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুইশ গজ দূরে নিলয়ের ভাসমান মরদেহ দেখতে পান এবং উদ্ধার করেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্যার পানিতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০