ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মসজিদ মার্কেটের ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলা ও কব্জি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কব্জি কাটা অবস্থায় ছিল। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বিশনন্দী এলাকার ওসমান গণির ছেলে। তিনি গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় নানা বাতেন মিয়ার বাড়িতে থাকতেন।

উপজেলার গোপালদী বাজারের মনির ফামের্সিতে কাজ করতেন। ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে ফেরেননি। আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম  বলেন, গোপালদী বাজার মার্কাস জামে মসজিদ

মার্টেকের তিনতলা ভবনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। নিহতের দুই হাতের কব্জি ও গলার অগ্রভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ মার্কেটের ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০