ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সাভারে বিলের পানি থেকে সুমন নামে দুই যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ সাভারে বিলের পানি থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহত দুই যুবকের নামই সুমন। তাদের বয়স ১৯ ও ২০। এ ঘটনায় জুয়েল নামের এক যুবক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার বিল থেকে সকাল ৯ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর প্রায় ১৬ ঘণ্টা আগে দুই যুবক নিখোঁজ হয়েছিল। ১৬ ঘণ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি সাভারের বেড়াইদ উত্তর ও দক্ষিণ পাড়া এলাকায়। নিহতদের মধ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল আর একজন ট্রাক ড্রাইভার।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার (১০ আগস্ট) বিকালে সাভারের বেড়াইদ দাসপাড়া এলাকার ওই বিলে বনভোজনের স্থান দেখতে যায় ছয় যুবক।

তাদের ইঞ্জিন চালিত ট্রলারটি দাসপাড়া এলাকায় বিলের পানিতে পৌছলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে জুয়েল নামের এক যুবক গুরুতর আহত হয়।

ট্রলারে থাকা অপর পাঁচ যুবক আতঙ্কে বিলের পানিতে লাফিয়ে পড়ে। এসময় দুই সুমন নিখোঁজ হয় এবং অন্যরা সাঁতার কেটে তীরে উঠে।

পরে আজ সকাল ৯টার দিকে বিলের পানি থেকে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া আহত জুয়েল নামের ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসনের সাহায্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাভারে বিলের পানি থেকে সুমন নামে দুই যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০