ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

১০ দিন পর সেপটিক ট্যাংকে মিলল কিশোরের লাশ

সেপটিক ট্যাংকে মিলল কিশোরের লাশ

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সেপটিক ট্যাংক থেকে ময়নুল (১৬) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁকাল এলাকার একটি ইটভাটার সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহত ময়নুল সদর উপজেলার পাঁকরকি গ্রামের সুরত আলীর ছেলে।

ময়নুলের চাচা আফসার আলী জানান, প্রতিদিনের মতো ৩১ জুলাই সকাল ৯টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ময়নুল। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি।

পরদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে ১ আগস্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সেই থেকে নিখোঁজ ছিল ময়নুল।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন জানান, ময়নুল নিখোঁজের ঘটনার তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে আলীপুর গ্রামের হুমায়ুন কবীরকে আটক করা হয়।

তার দেয়া তথ্য মতে আলীপুর এলাকার একটি ইটভাটার সেপটিক ট্যাংক থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়নুলের ইজিবাইকটি আটক হুমায়ুন কবীরের শ্বশুরবাড়ি শ্রীরামপুর থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

১০ দিন পর সেপটিক ট্যাংকে মিলল কিশোরের লাশ

আপডেট সময় ০৮:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০