ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জামিনে মুক্ত হলেন সিফাত

সাহেদুল ইসলাম সিফাত জামিনে মুক্তি পেয়েছেন

কক্সবাজার প্রতিনিধিঃ পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর গ্রেফতার সাহেদুল ইসলাম সিফাত জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে স্বজনরা তাকে নিয়ে যান।

এ সময় তার আইনজীবী মাহাবুবুল আলম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বেলা সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-

তামান্না ফারহার আদালত-৩ এ পুলিশের করা দুই মামলায় জামিন পান সিফাত। এ সময় বিচারক দুটি মামলারই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে র‌্যাবকে এর তদন্তভার দেন।

এছাড়া রোববার মেজর সিনহার আরেক সঙ্গী মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথকে জামিন দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালত।

মেজর সিনহা নিহতের ঘটনায় রামু থানায় করা মাদক মামলায় শিপ্রাকে আর টেকনাফ থানায় করা মাদক ও হত্যা মামলায় সিফাতকে আসামি করে পুলিশ।

উল্লেখ্য, ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ সময় গ্রেফতার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে। তারা দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জামিনে মুক্ত হলেন সিফাত

আপডেট সময় ০৫:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০