ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বরিশালে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু

প্রতিকি ছবি

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলায় পানিতে ডুবে মারিয়া আক্তার (৬) নামের এক শিশু ও আগৈলঝাড়া উপজেলায় আবুল হোসেন মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মারিয়া আক্তার গৌরনদী উপজেলার বাঘার গ্রামের বাবু কবিরাজের মেয়ে। আবুল হোসেন মোল্লা আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে অশোকসেন এলাকার মৃত রাহেন মোল্লার ছেলে।

মারিয়ার স্বজনরা জানান, সবার অজান্তে সোমবার (১০ আগস্ট) দুপুর ২ টার দিকে সুমাইয়া বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সুমাইয়াকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে দ্রুত গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গৌরনদী থানা পুলিশের ওসি গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তার জানা নেই। তবে ওই গ্রামে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে দেখবেন।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, আবুল হোসেন মোল্লা ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে যান।

এসময় পা পিছলে পুকুরে পড়ে যান আবুল হোসেন মোল্লা। প্রায় ঘণ্টা খানেক পর এক প্রতিবেশী পুকুরে মৃতদেহ ভাসতে দেখে আবুল হোসেন মোল্লার-

পরিবারের সদস্যদের খবর দেন। পরে মৃত অবস্থায় তাকে পুকুর থেকে তুলে আনা হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশালে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৫:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০