ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের গলাকাটা লাশ

প্রতিকি ছবি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে সাঈদ হোসেন সানি (২৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া-বিহারীপাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানি পুঠিয়া উপজেলার বানেশ্বর-থান্দারপাড়া গ্রামের ভাঙারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওরফে সমেজ আলীর ছেলে। বাবার ব্যবসা দেখাশোনা করতেন সানি।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সুলতান বলেন, শুক্রবার দুপুরের খাওয়া-দাওয়া সেরে বাড়ি থেকে বের হন সানি।

রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইলও বন্ধ ছিল। শনিবার সকালে পুঠিয়া-চারঘাট উপজেলার সীমান্তবর্তী বিলের কলাবাগানে তার-

গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তারাই স্বজনদের খবর দেন। থানায়ও খবর দেয়া হয়। পরে চারঘাট থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, ওই যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের গলাকাটা লাশ

আপডেট সময় ০৪:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481