ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রত্না নিহত

পর্বতারোহী রেশমা নাহার রত্না,

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শেরেবাংলা নগর লেকরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৪) নিহত হয়েছেন।

তিনি স্কুল শিক্ষিকাও ছিলেন।বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে চন্দ্রিমা উদ্যান লেকরোড ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হলে পুলিশ উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  বলেন, শিক্ষিকা রত্না বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় কালো রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।

তিনি বলেন, নিহত রত্না ধানমন্ডি এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, শোনা যাচ্ছে নিহত রত্না পর্বতারোহী ছিলেন। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রত্না নিহত

আপডেট সময় ০৫:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০