ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শ্রীলঙ্কার নির্বাচনে মাহিন্দা রাজাপাকসের বড় জয়

মাহিন্দা রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে বিশেষজ্ঞদের ধারণাটাই সত্যি হলো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মাহিন্দা রাজাপাকসে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ভাই মাহিন্দাকে নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করে দিয়েছেন।

একই সঙ্গে তার দল পডুজানা পেরামুনাকে (এসএলপিপি) দেশটিতে সরকার গঠনের জন্য আহ্বানও জানানো হয়েছে। আগামী কিছুদিনের-

মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন মাহিন্দা। এর ফলে শ্রীলঙ্কার শাসন ক্ষমতা একটি পরিবারের হাতেই থেকে গেল।

গত নভেম্বর মাসে কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মাহিন্দা। যদিও শুরুতে প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তার ছিল না।

দেশের প্রেসিডেন্ট তথা মাহিন্দার ভাই গোটাবায়া সংবিধান মুলতুবি করে মাহিন্দাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান। ফলে দেশে এক সাংবিধানিক সংকট তৈরি হয়।

সদ্য সমাপ্ত নির্বাচনের পরে সেই সাংবিধানিক সংকট কাটল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি আসন জিতে সাংবিধানিক নিয়মে সরকার গঠন করতে চলেছেন মাহিন্দা।

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী নির্বাচনে মোট ২২৫টি আসনে লড়াই হয়েছিল। তার মধ্যে মাহিন্দার দল একাই ১৪৫টি আসনে জয়ী হয়েছে। আরও পাঁচটি আসনে জয়ী হয়েছে এসএলপিপির জোট সঙ্গীরা।

ফলে ১৫০টি আসন নিয়ে পার্লামেন্টে ঢুকবেন মাহিন্দা।এ বারের নির্বাচনে মাহিন্দার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘে। কিন্তু ভোটে সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছেন তিনি।

তবে নতুন মুখ উঠে এসেছে রাজনীতিতে। প্রাক্তন প্রেসিডেন্ট রণসিংহে প্রেমদাসার ছেলে এ বারই নতুন তৈরি করে নির্বাচনে নেমেছিলেন।

পার্লামেন্ট তার দলই প্রধান বিরোধীর সম্মান পাবে। রণসিংহে প্রেমদাসাকে হত্যা করা হয়েছিল। বাবার কথা স্মরণ করেই নতুন দল তৈরি করেছিলেন তার ছেলে।

করোনার কারণে দুইবার পিছিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার নির্বাচন। এই মুহূর্তে শ্রীলঙ্কায় করোনার প্রকোপ অনেকটাই কম। সেই সুযোগেই নির্বাচনের ব্যবস্থা করা হয়।

গোটা দেশে প্রায় আট হাজার স্বাস্থ্যকর্মীকে নির্বাচনের কাজে নিযুক্ত করা হয়েছিল। বুথগুলিতে করোনার নিয়ম পালন হচ্ছে কি না, তার দেখভাল করেছেন তারা। সূত্র : রয়টার্স

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শ্রীলঙ্কার নির্বাচনে মাহিন্দা রাজাপাকসের বড় জয়

আপডেট সময় ০১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০