ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে অফিস করার সুযোগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টারঃ এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মন্ত্রণালয়গুলো যে রোস্টার সিস্টেমে কাজ করছিল, সেটিও বাতিল করা হয়েছে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই।

তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়। তাদের আগের মত অফিসে এসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করেছে। বাকিরাও অফিস আদেশ জারি করার প্রক্রিয়ায় রয়েছে।

এ নির্দেশনা কার্যকর করে বাণিজ্য মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত মঙ্গলবার (৪ আগস্ট) অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর রোস্টার সিস্টেমে দায়িত্ব পালন বাতিল করা হলো।

অফিসে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করতে হবে।এভাবে বেশ কিছু মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের আগের মত অফিসে এসে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে অফিস করার সুযোগ বাতিল

আপডেট সময় ০৬:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০