ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭৭

অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ

স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩০৬ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে-

করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ।

নিপসম পরিচালক জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

সারাদেশে ৮৩ টি ল্যাবে সরকারি ব্যবস্থাপনায় ৪৮ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৯ টি।

নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৫ টি। ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও সাতজন নারী।

বিভাগওয়ারী হিসেবে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে তিনজন, বরিশালে দুইজন, খুলনায় চারজন, রংপুরে তিনজন, সিলেটে দুইজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মারা গেছেন নয়জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, অন্যান্য বয়সের ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯৫৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৪ হাজার ৩৬০ জন।

আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৫ হাজার ৬৮৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭৪ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭৭

আপডেট সময় ০৫:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০